সফট বাংলা ট্রেনিং সেন্টার বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি আধুনিক ও মান-সম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং একটি নির্ভরযোগ্য ক্যারিয়ার গঠনে সহায়তা করা। আমরা শুধু প্রশিক্ষণ দেই না, বরং প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সঠিক দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করতে কাজ করি।
আমরা National Skills Development Authority (NSDA)-এর আওতায় Graphic Design ও Computer Operation মতো প্রযুক্তি-নির্ভর কোর্সের পাশাপাশি টেইলারিং, ড্রেস মেকিং এবং এমব্রয়ডারির মতো প্রয়োজনীয় কারিগরি কোর্সও প্রদান করি। তাছাড়া Web Design and Development ও Digital Marketing এর মতোও প্রযুক্তি-নির্ভর কোর্স করানো হয় পেইড ব্যাচে। আমাদের এখানে রয়েছে দক্ষ প্রশিক্ষক, আধুনিক ল্যাব সুবিধা এবং হাতে-কলমে শেখার সুযোগ। RPL (Recognition of Prior Learning) ব্যাচের মাধ্যমে আমরা অভিজ্ঞ ব্যক্তিদের সরকারি সার্টিফিকেটের সুযোগ করে দিচ্ছি।
দক্ষ জনশক্তিই একটি দেশের প্রধান সম্পদ। সফট বাংলা ট্রেনিং সেন্টার প্রতিশ্রুতি দিচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করার। আপনি ক্যারিয়ার শুরু করতে চান অথবা নিজের দক্ষতা বাড়াতে চান, আমাদের দরজা আপনার জন্য সব সময় খোলা। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণই পারে একজন মানুষের জীবন বদলে দিতে।